State

রবিবারও থমথম করছে পাখিরালয়

সাধারণ জমি বিবাদকে কেন্দ্র করে গত শনিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির পাখিরালয় গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১ জনের। জমি বিবাদকে কেন্দ্র করে ২ পক্ষের তাণ্ডবে গুলিবিদ্ধ হন আরও ৫ জন। এদের মধ্যে ১ জন অষ্টম শ্রেণির ছাত্র। এঁরা সকলেই এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গ্রাম জুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুঠপাট, শ্লীলতাহানি সবই হয় কয়েক ঘণ্টার ব্যবধানে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা আয়ত্তে আনলেও চাপা উত্তেজনা রয়েছে। শনিবারের পর রবিবারও পাখিরালয় জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। থমথম করছে গোটা গ্রাম। এদিকে ঘটনার পর পুলিশকে ঘিরে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে রাজনীতির রঙ লেগেছে আপাত দৃষ্টিতে গ্রাম্য বিবাদে। বিজেপির তরফে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করা হয়। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। এক তৃণমূলকর্মী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে গণ্ডগোল পাকিয়েছেন। মৃত নিজামুদ্দিন মোল্লা তাদের দলের লোক বলে দাবি করেছে তৃণমূল।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026