State

বীরভূমে ভুয়ো সন্দেহে ঘেরাও ১ চিকিৎসক ও ২ স্বাস্থ্যকর্মী

ভুয়ো চিকিৎসক কথাটা হালফিল মানুষের মনে গেঁথে বসেছে। সবাই পাড়ার বহুদিনের চিকিৎসককেও আড়চোখে দেখছেন। বড় হাসপাতালে কোনও চিকিৎসক রোগীকে দেখতে এলেও রোগীর পরিবারের খুব ইচ্ছে করছে সরাসরি জিজ্ঞেস করেন আপনি ভুয়ো নন তো? দেখি আপনার কাগজপত্র! তবে ভদ্রতার খাতিরে তা হয়তো পেরে উঠছেন না। তবে সন্দেহটা থেকেই যাচ্ছে। আর সন্দেহের বীজ যে কত গভীরে তা এদিন বীরভূমের মল্লারপুরেই পরিস্কার হয়ে গেল। রবিবার মল্লারপুরে স্বাস্থ্য বিভাগের তরফে হেলথ ক্যাম্প ছিল। সকালে সেখানে পৌঁছন এক চিকিৎসক ও ২ স্বাস্থ্যকর্মী। কিন্তু ক্যাম্পে পৌঁছতেই বিপত্তি। তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সন্দেহ এই চিকিৎসক ভুয়ো। তাঁদের দাবি চিকিৎসককে কাগজ দেখাতে বললে তিনি দেখাতে পারেননি। এরপর শুরু হয় ঘেরাও। ক্যাম্প লাটে ওঠে। পরে পুলিশ গিয়ে ওই ৩ জনকে উদ্ধার করে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026