ফাইল : মনুয়া মজুমদার, ছবি – সৌজন্যে – ফেসবুক
মৃত অনুপমের পরিবারের লোকজনের বিক্ষোভের মুখে পড়তে হল অনুপম খুনে ধৃত তাঁর স্ত্রী মনুয়া মজুমদার ও মনুয়ার প্রেমিক অজিত রায়কে। এদিন তাদের বারাসত আদালতে পেশ করে পুলিশ। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর তাদের যখন বার করে আনা হচ্ছে তখন মৃত অনুপমের পরিবার পরিজনেরা হাতে প্ল্যাকার্ড হাতে মনুয়া ও অজিতকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন হৃদয়পুরের বাসিন্দারা। মনুয়া-অজিতের উদ্দেশ্যে কটূক্তিও করা হয়। পুলিশ ২ জনকে সকলের হাত এড়িয়ে প্রিজন ভ্যানে তুলে দেয়। কিন্তু অনুপমের ক্ষুব্ধ আত্মীয়দের হাত থেকে রেহাই পাননি মনুয়া-অজিতের আইনজীবী। এদিন কোর্ট চত্বরে সাংবাদিকরা যখন ওই আইনজীবীর সঙ্গে কথা বলছেন তখন আচমকাই তাঁকে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হতে হয়। পরে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…