কিছুদিন আগেই কুখ্যাত ২ আসামী কাঁথি সংশোধনাগার থেকে পালিয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবার প্রায় সেই একই ঘটনার পুনরাবৃত্তি। একেবারে থানা থেকে উধাও এক বন্দি। অকুস্থল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থানা।
সূত্রের খবর, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে অভিজিৎ মল্লিককে গ্রেফতার করে বেলঘরিয়া থানা। এদিন তাকে আদালতে পেশ করা হয়। আদালত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আদালত থেকে ধৃত অভিজিতকে ফের বেলঘরিয়া থানায় নিয়ে আসে পুলিশ। সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় সে। খোদ থানার মধ্যে থেকে এভাবে বন্দি পালানোর ঘটনায় ফের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন ঘটনায় পুলিশের বিরুদ্ধে সমালোচনারও ঝড় উঠছে। পলাতক অভিজিৎকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…