State

জলপাইগুড়িতে অন্তঃসত্ত্বার রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী, পলাতক শাশুড়ি, ননদ, দেওর

২০১৩ সালে যখন বিয়ে হয় তখন থেকেই পণের জন্য অত্যাচার চলত। অভিযোগ, চাহিদামত পণ দিয়েও রেহাই মেলেনি। মেয়ের ওপর অত্যাচারের ভয়ে বাবা ও ভাই মিলে নিয়মিত টাকাও দিতেন। কিন্তু তাতেও শেষরক্ষা হলনা। অন্তঃসত্ত্বা অবস্থায় এক মহিলার দেহ ঘিরে তৈরি হল চাঞ্চল্য। জলপাইগুড়ির মিলনপল্লির বাসিন্দা ওই অন্তঃসত্ত্বা মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর আসে তাঁর বাপের বাড়িতে। জলপাইগুড়ি সদর হাসপাতালে বাবা-দাদা হাজির হয়ে দেখেন মুখ দিয়ে গ্যাঁজলা বার হচ্ছে। পড়ে আছে মেয়ের নিথর দেহ। শ্বশুরবাড়ির লোকজনের দাবি ওই মহিলা বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে সেকথা মানতে নারাজ মৃতার পরিবার। পুলিশের কাছে ৫ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। অভি‌যোগক্রমে স্বামী ও এক প্রতিবেশিকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতার ননদ, শাশুড়ি ও দেওর বেপাত্তা। তাদের খোঁজ শুরু হয়েছে।

 

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026