সকাল থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুরি গ্রামে শ্মশানের নিস্তব্ধতা। পুলিশের গাড়ি আসছে যাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা কোথায়? কোথাও কিন্তু তাঁদের দেখা মিলছে না। গত রবিবার সন্ধেবেলা আচমকাই ভয়ংকর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় স্থানীয় তৃণমূল পার্টি অফিস। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম। স্থানীয় তৃণমূলের দাবি, এই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। সিপিএমই তাদের কার্যালয়ে বোমা মেরেছে বলেও দাবি করেছে স্থানীয় তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। বিজেপি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে। এদিকে বিস্ফোরণের ভয়াবহতার ছাপ সোমবারও গ্রামে স্পষ্ট। অধিকাংশ বাড়িতেই তালা। কেমন যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে গোটা পিচকুরিতে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…