প্রতীকী ছবি
বাড়ি সংলগ্ন একটি গাছ থেকে উদ্ধার হল অষ্টম শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ। মৃতের নাম সুদীপ দত্ত। পরিবারের দাবি অপমানে আত্মঘাতী হয়েছে সুদীপ। পরিবারের তরফে পুলিশে অভিযোগ করা হয়েছে, গত শুক্রবার এক প্রতিবেশির বাড়ি সংলগ্ন মন্দিরে পুজোর ফুল দিতে গিয়েছিল সুদীপ। সেসময়ে প্রদীপ দত্তকে চোর অপবাদ দিয়ে হেনস্থা করে ওই প্রতিবেশির বাড়ির লোকজন। মন্দিরের ঘণ্টা চুরির অভিযোগ করে তারা তাকে পুলিশে দেওয়ারও ভয় দেখায়। তারপরই শনিবার বেলা ১০টা নাগাদ সুদীপের বাড়ির লোকজন তাকে বাড়ি সংলগ্ন গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন। এভাবে চোর অপবাদ সহ্য করতে না পেরেই তাদের ছেলে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে মৃত ছাত্রের পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…