State

পরপর দুর্ঘটনা, মৃত ২ স্কুল পড়ুয়া

পুরুলিয়া ও পূর্ব বর্ধমান। রাজ্যের ২ জেলায় ২টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার। পূর্ব বর্ধমানের মেমারিতে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ টিউশন সেরে সাইকেলে করে ফিরছিল এক কিশোরী। ১০ চাকার একটি লরি তাকে রাস্তার ওপরই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরীর। এরপরই উত্তেজিত জনতা লরিটিতে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় পথ অবরোধ। মেমারি থানার পুলিশ গিয়ে অবস্থা আয়ত্তে আনে। আর একটি দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। ঘড়িতে সকাল ৭টা। পুরুলিয়ার নরডিয়ায় ৩২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র দীপক বাউরি। পুরুলিয়া থেকে বাঘমুণ্ডিগামী একটি সরকারি বাস তখন দ্রুত গতিতে ছুটে আসছিল। রাস্তা পার হওয়ার আগেই বাসের ধাক্কা রাস্তার ধারে ছিটকে পড়ে ১৩ বছরের কিশোর দীপক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ জনতা ৩২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ৩ ঘণ্টা ধরে চলে অবরোধ। পরে প্রশাসনিক মধ্যস্থতায় অবরোধ ওঠে। পুরুলিয়ারই আদ্রায় এদিন ২টি পুলকারের মধ্যে সংঘর্ষ হয়। যদিও এক্ষেত্রে প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হয়েছেন ২ গাড়ির চালক।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026