পূর্ব মেদিনীপুরের কাঁথি সংশোধনাগার থেকে রাতের অন্ধকারে চম্পট দিল ২ কুখ্যাত অপরাধী। সাজাপ্রাপ্ত ২ অপরাধী কর্ণ বেরা ও নাজির হুসেনের খোঁজে সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জুড়ে তল্লাশি শুরু হলেও এখনও তাদের কোনও খোঁজ নেই। সূত্রের খবর, মহিষাদলে পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ও পুলিশ কনস্টেবলকে খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত কর্ণ বেরা। অন্যদিকে ডাকাতির ঘটনায় কর্ণর সঙ্গী ছিল নাজির হুসেন।
এদিন ভোরে এই দুই সাজাপ্রাপ্ত অপরাধীর সেল ফাঁকা দেখেন কারারক্ষীরা। দেখা যায় সেলের জানালার গারদ কাটা। কিন্তু সংশোধনাগারে এত কড়া নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও জানালার গারদ কাটার সরঞ্জাম তাদের কাছে কি করে এল বা নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে কিভাবে তারা পালাল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, এর আগেও কর্ণ বেরা জেল ভেঙে পালিয়েছিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…