State

ভদ্রেশ্বরে গঙ্গায় ভেঙে পড়ল জেটি, মৃত ৩

হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া জেটি। গঙ্গার ওপর একটি অস্থায়ী জেটিতেই চলছিল পারাপার। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ১০। এ সময়ে জেটিতে রবিবার বাদে প্রতি দিনই ভাল ভিড় থাকে। বুধবারও সে সময়ে প্রায় ৫০ জন যাত্রী অপেক্ষা করছিলেন স্টিমারের। গঙ্গায় তখন জোয়ারের টান। এমন সময় আচমকাই হুড়মুড়িয়ে গঙ্গায় ভেঙে পড়ে জেটি। গঙ্গায় পড়ে যান যাত্রীরা। মাঝি ও স্থানীয় মানুষজন জল থেকে কয়েকজনকে উদ্ধার করতে সমর্থ হন। কয়েকজন সাঁতরে পারে ওঠেন। কিন্তু বাকিদের অনেকেই জোয়ারের টানে ভেসে যান। তলিয়ে যান গঙ্গায়। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩টি দেহ উদ্ধার হয়েছে। গঙ্গায় জোর তল্লাশি শুরু চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026