State

তৃণমূল নেতা খুনে তদন্তভার সিআইডিকে

সম্ভবত ভাড়াটে খুনি দিয়েই খুন করা হয়েছে তৃণমূল নেতা দুলাল বিশ্বাসকে। এমনই মনে করছে পুলিশ। ইতিমধ্যেই এই হত্যার তদন্তভার সিআইডিকে সঁপে দেওয়া হয়েছে। গত রবিবার নদিয়ার বগুলার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা হাঁসখালি ব্লকের সভাপতি তৃণমূল নেতা দুলাল বিশ্বাস বগুলায় দলীয় কার্যালয়ে বসেছিলেন। অভিযোগ সেই সময়ে জনা ১০-১২ যুবক পার্টি অফিসে ঢুকে তাঁকে একদম কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালবাবুর। কয়েকজন দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলেও ফল হয়নি। ছুটে তারা রেললাইনের দিকে পালিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। দুলালবাবুর ছেলের দাবি, এদের অধিকাংশেরই মুখে চাপা ছিলনা। ফলে পালানোর সময়ে তাদের কয়েকজনকে তিনি চিনতে পারেন। সেইভাবে পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন তিনি। এদিকে পুলিশের অনুমান দুষ্কৃতীরা এদিনই প্রথম এলাকায় ঢুকে দুলালবাবুকে খুন করে পালায়, এমনটা নয়। বরং বেশ কয়েকবার তারা পুরো এলাকা ঘুরে দেখেছিল। খুন করে পালানোর সময়ে তাদের কাজ সেই ইঙ্গিতই বহন করছে। কারণ দুষ্কৃতীরা পালানোর জন্য একটি সরু পথ ধরে। সেটি এঁকে বেঁকে ঘরদোরের মাঝখান দিয়ে রেললাইন পর্যন্ত পৌঁছেছে। সেই পথে ছুটে পালানোর সময়ে রাস্তায় কোথাও দোনলা বন্দুক, কোথাও টোটা, কোথাও ব্যাগে ভরা ধারালো অস্ত্র ফেলতে ফেলতে যায়। যে রাস্তায় দিয়ে তারা পালায় সেখান থেকে এগুলি পরে উদ্ধার করে পুলিশ। এদিকে রেললাইনের দিকে পালালেও তারপর সেখান থেকে তারা কোন পথে চম্পট দিল তা পরিস্কার নয়। তদন্তে নেমে ২টি রাস্তা দেখতে পেয়েছে পুলিশ। একটি ট্রেনে চেপে চম্পট দেওয়া অথবা লাইনের ধার ঘেঁষা সুরু পথ দিয়ে হাইওয়েতে পড়ে সেখান থেকে কোনও যানবাহনে পালানো। দুটির যে কোনও একটি পথ ধরেই তারা এলাকা ছাড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় সোমবারও বগুলায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার পিছনে সিপিএম ও বিজেপির হাত রয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। যদিও সিপিএম বা বিজেপি দুই দলই এই অভিযোগ অস্বীকার করেছে। বরং তাদের পাল্টা দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিন দুপুরে ঘটনাস্থলে যান পার্থ চট্টোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে শ্রীকৃষ্ণ কলেজ মাঠে প্রতিবাদ ও শোকসভায় যোগ দেন তাঁরা।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026