State

চোর অপবাদে আত্মঘাতী যুবক, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

গলায় বিছানার চাদর জড়িয়ে নিজের ঘরে আত্মহত্যা করলেন এক যুবক। বছর ২২-এর প্রাণেশ বাউরি নামে ওই যুবকের ঘরের বাইরে তখন পুলিশ তাঁকে বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেছেন মৃতের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রূপনারায়ণপুরে। প্রাণেশের পরিবারের অভিযোগ ৬ মাস আগে একটি লজে চাকরিতে ঢোকেন প্রাণেশ। কিন্তু সেখানে ৩ মাস কাজ করার পরও মাইনে না পাওয়ায় ৩ মাস আগে চাকরি ছেড়ে দেন। কিন্তু বকেয়া মাইনের জন্য মাঝে মাঝে লজ মালিকের সঙ্গে দেখা করতেন। অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও লজ মালিক মাইনে দিচ্ছিলেন না। গত বৃহস্পতিবারও সকালে লজ মালিকের সঙ্গে দেখা করে মাইনে দাবি করেন প্রাণেশ। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বরং রাতে আচমকাই প্রাণেশর বাড়িতে পুলিশ সঙ্গে করে হানা দেন লজ মালিক। প্রাণেশ তাঁর লজ থেকে একটি টিভি সেট চুরি করেছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ প্রাণেশকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে চাপ দিতে থাকে। পরিবারের অভিযোগ প্রাণেশ টিভি সেট চুরি করেইনি। বরং প্রাপ্য মাইনেটুকুও পায়নি। প্রাণেশও টিভি চুরির অভিযোগ অস্বীকার করেন। পরিবারের তরফে জানানো হয়, তারপরও তাঁকে ঘর থেকে বেরিয়ে আসার পুলিশি চাপ সহ্য করতে পারেননি প্রাণেশ, অপমানে আত্মঘাতী হন তিনি। ঘটনায় পরিবারের তরফে রূপনারায়ণ থানায় বিক্ষোভ দেখানো হয়। লজ মালিক ও পুলিশের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিভাগীয় তদন্তে কোনও পুলিশ কর্মচারি দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026