State

বড়লোক হতে শিশু কন্যাকে বলির পরিকল্পনা বাবার, ভেস্তে দিলেন মা

রাতারাতি বড়লোক হতে আড়াই বছরের শিশুকন্যাকে বলি দেওয়ার সব ব্যবস্থাই সেরে ফেলেছিল বাবা। কিন্তু শেষ মুহুর্তে মায়ের কাছে সব ধরা পড়ে যায়। সন্তানকে বাঁচাতে অবশেষে প্রতিবেশিদের সাহায্যে স্বামীকে গ্রেফতার করালেন মা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ওড় গ্রামে। পুলিশ সূত্রের খবর, শিশু কন্যাটি মা মা করে চিৎকার করার সময় ইব্রাহিম শেখের স্ত্রী সেলিমা বিবি শুনতে পান তাঁর স্বামী শিশুটিকে বলছে সে আর একদিনই মা মা করে চিৎকার করার সুযোগ পাবে। প্রথম দিকে গুরুত্ব না দিলেও বারবার বলতে থাকায় সন্দেহ হয় মায়ের। পুরো বিষয়টি স্বামীর কাছে জানার চেষ্টা করেন তিনি। ইব্রাহিম জানিয়ে দেয় কাছের শ্মশানে শিশুটিকে বলি দেওয়ার সব ব্যবস্থা পাকা। মঙ্গলবার বলি দেওয়া হবে শিশুটিকে। এতে রাতারাতি বড়লোক হয়ে যাবে সে। এই কথা শোনার পর আর সময় নষ্ট না করে প্রতিবেশিদের সব জানান সেলিমা বিবি। খবর দেন পুলিশে। পুলিশ এসে ইব্রাহিম শেখকে গ্রেফতার করে।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026