State

পারিবারিক বিবাদের জের, কাউন্সিলর-পুলিশের বিরুদ্ধে মা-মেয়েকে থানায় আটকে রাখার অভিযোগ

দোলের দিন সকলে তখন রং খেলতে ব্যস্ত। অভিযোগ সে সময়ে নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা পৌলমী ধোনি ও তাঁর স্বামী বিশ্বজিত ধোনির মধ্যে বিবাদ চরমে ওঠে। ২০০৫-এ বিয়ে। তারপর থেকে বড় একটা শান্তিতে জীবন কাটাননি এই দম্পতি। পাড়ার লোকের দাবি, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। অভিযোগ, দোলের দিন তা চরম আকার নেয়। এই অবস্থায় স্থানীয় কাউন্সিলর পুলিশে খবর দেন। পৌলমীদেবীর অভিযোগ শান্তিপুর থানার এসআই জয় দাস দোলের দিন বেলায় তাঁদের বাড়িতে হাজির হন। তারপর তাঁকে থানায় যেতে বলেন। কেন তাঁকে থানায় যেতে হবে? কী দোষ তাঁর? একথা জিজ্ঞেস করলে এসআই জানান কাউন্সিলরের নির্দেশ, তাই তাঁকে থানায় যেতে হবে। অভিযোগ, পৌলমীদেবী ও তাঁর ৯ বছরের মেয়েকে রং মাখা অবস্থায় বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ৩ দিন মা-মেয়েকে এক কাপড়ে থানায় থাকতে বাধ্যও করা হয় বলে দাবি করেছেন পৌলমীদেবী। ৩ দিন পর সাদা কাগজে সই করিয়ে ছাড়া হলেও পাড়ায় ঢোকার পর থেকেই হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। শান্তিপুর থানা তাঁর কোনও অভিযোগ না নেওয়ায় পুরো অভিযোগ বিস্তারিতভাবে এসডিপিও-র কাছে জানিয়েছেন পৌলমীদেবী।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026