হাওড়ার বাগনানে এক গৃহবধূকে হত্যার চেষ্টার অভিযোগে তাঁর জা, ননদ সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় বাড়ির অদূরে একটি বস্তা থেকে উদ্ধার করেন সাধারণ মানুষজন। বস্তা খুলে যখন ওই গৃহবধূকে উদ্ধার করা হয় তখন তাঁর গলায় বেল্ট বাঁধা ছিল। সাধারণ মানুষের অনুমান আসমীরা বেগম নামে ওই গৃহবধূকে গলায় বেল্ট জড়িয়ে হত্যার চেষ্টা করে তাঁর শ্বশুরবাড়ির লোকজন। পরে উত্তেজিত জনতা ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে ভাঙচুরও চালায়। কর্মসূত্রে ওই গৃহবধূর স্বামী সৌদি আরবে। ৩ সন্তানকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি। অভিযোগ, হালে সম্পত্তি নিয়ে তাঁর ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ির লোকজন। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি।
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…