রেললাইন, প্রতীকী ছবি
পায়েসের বাটি তখনও শেষ হয়নি। হঠাৎ ফোন আসে এক বান্ধবীর। সময় নষ্ট না করে বন্ধু সুরজিতের সঙ্গে বেরিয়ে যায় শ্রীরামপুরের যুবক সায়র কর। এরপর সারাদিন বেপাত্তা থাকার পর রাতে কোন্নগর ও রিষড়া স্টেশনের মাঝে রেললাইন থেকে উদ্ধার হয় বছর ২২-এর ইঞ্জিনিয়ারিং ছাত্র সায়রের নিথর দেহ। ওইদিন ছিল সায়রের জন্মদিন। জন্মদিনে মায়ের করা পায়েস খেতে খেতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। গত বৃহস্পতিবারের এই ঘটনায় সুরজিৎকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু সুরজিৎ কিছুই জানেনা বলে দাবি করেছে। সোমবার সায়রের অন্য বন্ধু বিশাল বৈঠককেও জিআরপি জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, সায়রের দুই পরম বন্ধুর কাছ থেকে এমন কিছু পুলিশ জানতে পারেনি যা থেকে রহস্যভেদ হতে পারে। ফলে এখনও সায়রের মৃত্যু রহস্যের অন্ধকারেই। কিভাবে মৃত্যু হল তা পরিস্কার নয় কারও কাছেই। তবে সায়রের পরিবার তার বন্ধুদের দিকেই অভিযোগের আঙুল তুলছে।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…