প্রতীকী ছবি
জলপাইগুড়ির মাধবডাঙায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। তাঁর পরিবারের তরফে এমনই দাবি করা হয়েছে। মেয়ের মৃত্যুর জন্য প্রতিবেশি এক যুবকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। প্রদীপ রায় নামে ওই যুবকের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় অভিযোগও দায়ের করেছে মৃতার পরিবার। পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক করা হয়। তারপরই সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠ মুহুর্তের ছবি আপলোড করে দেয় অভিযুক্ত যুবক। তা দেখার পরই অপমানে গত সোমবার রাতে বাড়িতেই কীটনাশক খান ওই তরুণী। জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…