State

ভাঙড় ফিরল ভাঙড়েই, ফের শুরু অবরোধ আন্দোলন

গত বুধবারই ছন্দে ফিরতে শুরু করেছিল ভাঙড়। কাটা রাস্তা জুড়ে দিয়েছিলেন গ্রামবাসীরাই। শান্তির বার্তা নিয়ে পুলিশ ঢুকেছিল বিভিন্ন গ্রামে। কিন্তু সন্ধেবেলা অশান্তি ছড়ানোয় উস্কানির অভিযোগে সিপিআইএমএল রেডস্টার নেত্রী শর্মিষ্ঠা চৌধুরীকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে ফের ভোল বদলে ভাঙড় ফেরে ভাঙড়ে। বুধবার রাত ৯টা থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। শর্মিষ্ঠা চৌধুরীর মুক্তির দাবিতে, রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে ভাঙড়ের বকডোবা, শ্যামনগর, নতুনহাট, মাছিভাঙা সহ আশপাশের অঞ্চলের ১৬টি জায়গায় কোথাও গাছের গুঁড়ি, কোথাও ইটের পাঁজা, কোথাও আবার টায়ার ফেলে হাড়োয়া রোড অবরোধ করেন গ্রামবাসীরা। এদিকে এরমধ্যেই প্রজাতন্ত্র দিবসের দিন সকালে প্রদীপ ঠাকুর ও শাহজাহান মোল্লা নামে আরও দুই নকশাল নেতাকে সিআইডি গ্রেফতার করে।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026