State

৮ দিন পর ভাঙড়ের গ্রামে ঢুকল পুলিশ

অবশেষে ৮ দিন পর বুধবার ভাঙড়ের বেশ কিছু গ্রামে পা রাখতে পারল পুলিশ। এমনকি যে পাওয়ার গ্রিডকে সামনে রেখে অশান্ত হয়েছিল ভাঙড়, সেই পাওয়ার গ্রিডের কাছেও রুটমার্চ করে তারা। জেলার পুলিশ সুপারের নেতৃত্বে এই রুটমার্চে ছিল রাজ্য পুলিশ, ব়্যাফ ও কমব্যাট ফোর্স। মাইকিং করে গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করেন তাঁরা। পাশে থাকার বার্তা দেন। শ্যামনগর, বকডোবা, খামারাইতের মত গ্রামগুলিতে পুলিশের অবাধ প্রবেশ অবশ্যই রাজ্য প্রশাসনের কাছে ভাল বার্তা। এদিন গ্রামবাসীরাও পুলিশকে স্বাগত জানান। গতকাল রাতে ভাঙড়ের বেশ কিছু গ্রামে মোরামের রাস্তা কেটে পুলিশের ঢোকা বন্ধ করা হয়েছিল। এদিন ডিজি সুরজিত কর পুরকায়স্থ জানান, সেই মোরামের রাস্তা ফের সারিয়ে দিয়েছেন গ্রামবাসীরাই। এদিকে এদিন সকাল থেকে ক্রমশ স্বাভাবিক হচ্ছে ভাঙড়। দোকানপাট খুলেছে। মানুষ নিজের নিজের কাজে বার হয়েছেন। দিনভর গ্রামে গ্রামে পুলিশ রুটমার্চ করে গ্রামবাসীদের আশ্বস্ত করার কাজ চালিয়ে যায়।

 

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026