State

প্রেমঘটিত গণ্ডগোলের মীমাংসা করে খুন হলেন মধ্যস্থতাকারী

প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর পাড়ায় এসেছিলেন যুবকটি। কিন্তু তাতে প্রবল আপত্তি ছিল পাড়ার কিছু ছেলের। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করার তত্ত্বকে গানের কলি থেকে কঠোর বাস্তবের রূপ দিল তারা। ব্যাপক মারের শিকার হল নিরীহ প্রেমিক। এমন ঘটনার কথা পাড়ায় জানাজানি হতে সময় নেয়না। কিন্তু কী অপরাধ ওই যুবকের? কেন তাকে এভাবে নিগ্রহের শিকার হতে হল? পাড়ার ক্লাবেই বসল এ নিয়ে সালিশি সভা। মধ্যস্থতার দায়িত্বে পাড়ারই বিচক্ষণ ব্যক্তি পূর্ণচন্দ্র মাঝি। সব শুনে তিনি রায় দিলেন পাড়ার ছেলেদের বিপক্ষে। নিগৃহীত যুবকের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন পাড়ার ছেলেদের। এই রায় মেনে নিতে পারেনি পাড়ার কয়েকজন ছেলে। অভিযোগ, রাতে যখন পূর্ণচন্দ্রবাবু বাড়ি ফিরছিলেন তখন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ওই পাড়াতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ক্ষুব্ধ ছেলেরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পাড়া। অভিযুক্তরা পলাতক।

 

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026