প্রথমে মহিলাকে কটূক্তি। আর সেই কটূক্তির প্রতিবাদ করলে বেদম মার। এমন মার যে নিগৃহীতা তরুণীর চোখের অবস্থা শোচনীয়। এমনই নক্কারজনক ঘটনার সাক্ষী হল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর। অভিযোগ, গত সোমবার স্থানীয় এক মহিলা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ করে কটূক্তি করে এক যুবক। মহিলা তখন একাই ছিলেন। স্বামী তাঁকে নিতে যাওয়ার কথা থাকলেও সময়ে পৌঁছতে পারেননি। একটু এগোতেই তাঁর স্বামীর সঙ্গে দেখা হয়ে যায়। তখনও মহিলার পিছনেই আসছিল ওই যুবক। স্ত্রীর মুখে সব শুনে তাঁর স্বামী ওই যুবককে দাঁড় করান। জানতে চান কেন সে এভাবে কটূক্তি করেছে? অভিযোগ তাতেই রাগে উন্মত্ত হয়ে ওঠে ওই যুবক। মুহুর্তে তার ডাকে আরও বেশ কয়েকজন যুবক সেখানে হাজির হয়। শুরু হয় মার। স্বামীকে চেপে ধরে কয়েকজন যুবক। চলে মারধর। এরমধ্যেই যে যুবক শুরুতে কটূক্তি করেছিল সে ওই মহিলার চোখে সজোরে ঘুষি চালায়। রাস্তায় প্রায় অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। তারমধ্যেই চলে মহিলাকে দেদার পদাঘাত। পরে আশপাশ থেকে কয়েকজন এগিয়ে এলে যুবকরা পালায়। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত দম্পতি। কেউ গ্রেফতার না হলেও পুলিশ তদন্ত শুরু করেছে।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…