গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটের রসপুঞ্জ মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মা ও ছেলের মৃত্যুর পর মঙ্গলবার সকালেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। কেন এখনও ঘাতক স্করপিওর স্টিয়ারিংয়ে থাকা শেখ কালুকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রতিবাদে সরব এলাকাবাসী এদিন সকালে বাখরাহাট রোড অবরোধ করেন। সকালে অবরোধ করা হয় রাস্তা। তা চলে বেলা পর্যন্ত। তাঁদের অভিযোগ শেখ কালু সহ বেশ কয়েকজন বহিরাগত যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় গাড়ি ও বাইক নিয়ে বেপরোয়া স্টান্ট দেখায়। জনবহুল এলাকায় তাদের স্টান্টে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। অনেকে গাড়ি নিয়ে যেতেও ভয় পেতেন। স্থানীয় একটি মেয়েদের স্কুলের সামনেও চলছে তাদের দৌরাত্ম্য। ছাত্রীদের প্রায়শই উত্ত্যক্ত করত এরা। স্থানীয় মানুষের অভিযোগ সব জেনেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি! শেখ কালুকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সোচ্চার হন তাঁরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…