State

জ্বলছে ভাঙড়, শান্ত করতে রেজ্জাককে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ, রাস্তার ওপর আগুন জ্বালিয়ে প্রতিবাদ, লাঠি হাতে রাস্তার ওপর দাঁড়িয়ে স্লোগান। সব মিলিয়ে গত সোমবারের পর মঙ্গলবারও উত্তাপের আগুনে জ্বলছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। এদিন বরং প্রতিবাদের পারদ আরও চড়ে। অশান্তি চরম আকার নেয়। অশান্তি থামাতে পুলিশও এদিন পাল্টা লাঠিচার্জ শুরু করে। অবস্থা আয়ত্তে আনতে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। পদ্মপুকুর ও মাছিভাঙা গ্রামে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের দফায় দফায় খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ পুলিশ এদিন সকালে গ্রামের ঘরে ঘরে ঢুকে তল্লাশি চালায়। এলাকাবাসীর দাবি, পুলিশের আতঙ্কে বেশ কিছু মানুষ ঘরছাড়া হতে বাধ্য হন। আর তাতেই ক্ষোভ চরমে ওঠে। একটি পাওয়ার গ্রিড তৈরিকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ভাঙড়। সোমবার তা চরমে উঠলে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাতেও ক্ষোভ থামেনি। এমনকি বিদ্যুৎমন্ত্রীর দাবি, তিনি কথা বলে সমস্যা মেটানোর জন্য আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাইলেও তাঁর সঙ্গে দেখা করায় আপত্তি জানায় তারা। এদিকে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এদিন ফোন করেন স্থানীয় বিধায়ক আবদুল রেজ্জাক মোল্লাকে। এলাকায় গিয়ে মানুষজনকে শান্ত করার জন্য রেজ্জাকসাহেবকে নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

 

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026