State

একদিনে বন্ধ ২ জুট মিল, বেকার ৪৩৫০ জন

একদিনে বন্ধ হয়ে গেল ২টি জুট মিল। রাতারাতি বেকার হয়ে গেলেন ৪ হাজার ৩৫০ জন শ্রমিক। অন্যদিনের মতই এদিন সকালে নৈহাটির নদিয়া জুট মিলে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু গিয়ে দেখেন গেটে তালা ঝুলছে। সেখানে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। প্রতিবাদে ফেটে পড়েন শ্রমিকরা। ক্ষোভ গড়ায় ঘোষপাড়া রোডে। ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। নদিয়া জুট মিলে তালা ঝোলায় একদিনে বেকার হয়ে গেলেন এখানকার ৪ হাজার শ্রমিক। বেশ কিছুদিন ধরেই নদিয়া জুটমিলে শ্রমিক অসন্তোষ দানা বাঁধছিল। কারাখানার ২টি ইউনিটের মধ্যে একটি ইউনিট বন্ধ রাখা নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছিল। গত বুধবার ক্ষোভ চরমে ওঠে। তারপরই এদিন সকালে কারখানার গেটে তালা ঝুলতে দেখেন শ্রমিকরা। অন্যদিকে নদিয়া জুট মিলের পাশাপাশি ফের এদিন তালা ঝুলল হাওড়ার কানোরিয়া জুট মিলে। বেশ কিছুদিন ধরে বেতন না পেয়ে গত বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তারপরই এদিন সকালে কারাখানার গেটে চালা ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কানোরিয়া জুট মিল বন্ধ হওয়ায় ৩৫০ জন শ্রমিক বেকার হয়ে গেলেন।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026