State

ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র চাঁপাডাঙা

কলেজে কলেজে ছাত্র নির্বাচন ঘোষণার পর থেকেই বিভিন্ন কলেজে ছাত্র সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছিল। এদিন সেই তালিকায় যুক্ত হল হুগলির চাঁপাডাঙার রবীন্দ্র মহাবিদ্যালয়। স্থানীয় মানুষের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে এদিন বেলার দিকে সংঘর্ষ বাধে। দুই পক্ষই একে অপরকে লক্ষ করে অগুন্তি বোমা ছুঁড়তে থাকে। মুড়িমুড়কির মত বোমা পড়তে থাকে এলাকা জুড়ে। এছাড়া লাঠি, বাঁশ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্ররা। অবস্থা নিয়ন্ত্রণ করতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়। বৃহস্পতিবারই ছিল এই কলেজ নির্বচনে মনোনয়ন তোলার শেষ দিন। অভিযোগ আপাতত এই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে গোষ্ঠী ক্ষমতা ধরে রেখেছে তারা তারকেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যানের অনুগত। সেখানে এবার চেয়ারম্যান দাঁত ফোঁটাতে চাইছেন। তাঁর অনুগতরা কলেজের ক্ষমতা দখল করুক এটাই চাইছেন তিনি। ফলে ছাত্রদের লড়াই আসলে পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের লড়াই বলেই দাবি করছেন স্থানীয়দের একাংশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান। এদিনের সংঘর্ষের ঘটনায় ৪ জন পুলিশকর্মী আহত হন। বেশ কয়েকজন ছাত্রও গুরুতর আহত।

 

News Desk

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026