State

গৃহবধূর সম্মান রক্ষা করতে গিয়ে আক্রান্ত স্বামী, দেওর

স্ত্রীর সম্মান রক্ষা করতে গিয়ে আক্রান্ত হলেন স্বামী ও দেওর। ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের ২ জনেরই মাথা ফেটে গেছে। স্বামীর একটা চোখে বড় ধরণের আঘাত লেগেছে। অভিযুক্ত সমর দাস সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অভিযোগ বেশ কয়েকদিন ধরেই ওই মহিলাকে উত্যক্ত করছিল প্রতিবেশি যুবক সমর দাস। মালদহের ইংরেজ বাজারের ধানতলা গ্রামের ওই গৃহবধূ গত বৃহস্পতিবার সন্ধেবেলা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন আচমকাই তাঁর হাত ধরে টানাটানি শুরু করে অভিযুক্ত সমর দাস। কড়া ভাষায় প্রতিবাদ করেন মহিলার স্বামী। তখনকার মত চলে গেলেও কিছুক্ষণের মধ্যেই দলবল নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয় সমর। শুরু হয় ধারালো অস্ত্র নিয়ে মারধর। মারের চোটে স্বামীর মাথা ফেটে যায়। চোখে গুরুতর আঘাত লাগে। দাদাকে রক্তাক্ত হতে দেখে এগিয়ে আসেন ভাই। তখন তাঁকেও মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ২ জনকেই পরে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক।

 

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026