State

রাস্তায় ফেলে তরুণীকে মার, সবাই নীরব দর্শক!

প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধরে বেধড়ক মারল ২ যুবক। রাস্তার ওপর ঘটনাটি ঘটলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ। আক্রান্ত তরুণীর অভিযোগ বাঁচানোর জন্য চিৎকার করেও অদূরে দাঁড়ানো ট্রাফিক পুলিশের কাছ থেকে সাহায্য মেলেনি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কদমতলায়। তরুণীর দাবি, তিনি একটি স্কুটার চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন তাঁর এক বন্ধু। একটি পার্কিংয়ের কাছে তাঁকে দেখে এক যুবক কটূক্তি করে। তাঁরা প্রতিবাদ করায় বাইকে চেপে তাঁদের পিছু নেয় ওই ২ বেপরোয়া যুবক। তারপর পিছনে বসা তরুণীর বন্ধুকে চলন্ত স্কুটার থেকে টেনে ফেলে দেয়। শুরু হয় মার। তরুণী বন্ধুকে বাঁচাতে গেলে তাঁর ওপর চড়াও হয় ওই ২ যুবক। চলে যথেচ্ছ কিল ঘুষি। ঘুষিতে তরুণীর চোখে বড় ধরণের আঘাত লেগেছে। এদিকে তরুণীর বন্ধুর দাবি, সেইসময়ে সাহায্য চেয়ে চেঁচিয়েও কোনও লাভ হয়নি। না, আশপাশের লোক, আর না পুলিশ, কেউ এগিয়ে আসেনি। তরুণী ওই যুবকদের নামে জলপাইগুড়ির কলোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026