ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
দু’জনের মধ্যে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে অবিবাহিতা তরুণীটি সন্তানসম্ভবা হয়ে পড়েন। এই অবস্থায় তরুণীর পরিবারের লোকজন তাঁর প্রেমিককে বিয়ে করতে বাধ্য করে। কিন্তু ততক্ষণে ওই যুবকের বাড়ি থেকে অন্যত্র বিয়ের সব ঠিকঠাক। কিন্তু প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় চাপের মুখে তাকে বিয়ে করলেও তা মন থেকে মেনে নিতে পারেনি ওই যুবক বা তার পরিবার। এই অবস্থায় ওই তরুণী বিয়ের পরও বাপের বাড়িতেই থাকছিলেন। গত মঙ্গলবার ওই যুবক ২ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণীকে স্ত্রী হিসাবে আত্মীয়ের সঙ্গে পরিচয় করানোর জন্য বিহারে কাটিহারে নিয়ে যেতে চায়। স্বভাবতই রাজি হয়ে স্বামীর সঙ্গে ট্রেনে ওঠেন তরুণী। অভিযোগ সামসি স্টেশনের কাছে ওই তরুণীকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয় ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে মালদহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান হাত কাটা গেছে। বাঁ হাতের অবস্থাও শোচনীয়। মাথায় ব্যাপক চোট লেগেছে। এই অবস্থায় চিকিৎসাধীন ওই তরুণী। অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…