State

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হাওড়ার শিবপুর

বড়দিনের সকালে হাওড়ার শিবপুরের দুই পাড়ার কিশোরের দল মেতেছিল ক্রিকেট ম্যাচে। দুই পাড়ার মধ্যে ম্যাচ বেশ জমেই উঠেছিল। ছন্দ কাটল দুই পাড়ার দুই খেলোয়াড়ের মধ্যে তর্কাতর্কি। খেলা‌কে কেন্দ্র করে দুই কিশোরের তর্ক ক্রমশ হাতাহাতির দিকে গড়ানোয় দুই পাড়ার যুবকরা প্রথমে সামলাতে গেলেও পড়ে নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়ে। তা থেকে শুরু হয় হাতাহাতি। যার জের গড়ায় দুই পাড়ার মধ্যে তুমুল মারামারিতে। দুই পাড়ারই বেশ কিছু বাড়ি ভাঙচুর হয়। আহত হন বেশ কয়েকজন। বেলা ১১টা নাগাদ দুই পাড়ার বাসিন্দারা হাওড়ার ফরশোর রোড অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন। যানজটের সৃষ্টি হয়। পরে অবস্থা সামলাতে পুলিশ নামে। বেলা সাড়ে ১২টার পর অবরোধ উঠলেও দুই পাড়ার মধ্যে চাপা উত্তেজনা সারাদিনই বজায় ছিল।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026