State

নদীর ধারে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে কাঁপছে কুলতলি

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কিশোরীমোহনপুর। এখান দিয়ে বয়ে গেছে ঠাকুরান নদী। সেই নদীর ধারেই বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। পায়ের ছাপটি রয়্যাল বেঙ্গল টাইগারের বলে দাবি স্থানীয়দের। কিন্তু বাঘের দেখা নেই। আর সেখানেই আতঙ্কের পারদ আরও চড়েছে। বাঘ কাছে পিঠেই লুকিয়ে আছে বলে মনে করছেন স্থানীয়রা। সুযোগ বুঝে যে কোনও সময়ে নিজের রূপ দেখাবে। এই আশঙ্কায় একা বার হচ্ছেন না কেউ। ছোটদের বাড়ি ছেড়ে বার হতেই দেওয়া হচ্ছেনা। বন দফতরের কর্মীরা এসে দুটি জাল পাতেন। সেখানে টোপ হিসাবে ছাগল রেখে বাঘকে প্রলুব্ধ করার চেষ্টাও করেন তাঁরা। তৈরি রাখা হয় বাঘ ধরার অন্যান্য ব্যবস্থাও। কিন্তু বাঘ বাবাজির দেখা নেই। আশপাশে বিশাল এলাকা জঙ্গলে ঘেরা। সেই জঙ্গলেই বাঘ ঘাপটি মেরে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা। আপাতত বাঘ কখন প্রকাশ্যে আসে তারই প্রহর গুনছে কিশোরীমোহনপুর।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026