কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হল এক আইনের ছাত্রীর দেহ। তাঁর মাথায় গুলির চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় মৌমিতা বিশ্বাস নামে ওই ছাত্রীর স্বামী নিখিল সেন ও মৌমিতার ঘনিষ্ঠ বলে পরিচিত বাসুদেব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ২০১৫ সালে মৌমিতার বিয়ে হয়। খড়দহের মেয়ে মৌমিতার বাবা একজন পুলিশ কনস্টেবল। মৌমিতা ভালবেসেই বিয়ে করেন পেশায় কাপড় ব্যবসায়ী নিখিল সেনকে। কিন্তু টিটাগড়ে শ্বশুরবাড়িতে বেশ কিছুদিন কাটার পর থেকেই মৌমিতার অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা বেড়ে যায় বলে অভিযোগ করেছেন শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর অশান্তিও হত। কিন্তু তাতে মৌমিতা নাকি মেলামেশা কমাননি। বরং তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক তাঁদের দাম্পত্য জীবনে দ্রুত দূরত্ব তৈরি করে দেয়। গত মে মাসে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন মৌমিতা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…