State

দুরবস্থা থেকে মুক্তি কবে? ফুঁসছে আমজনতা

সোমবার গুরুনানকের জন্মদিবস। ফলে সারা দেশে সরকারি দফতরে ছুটি। ছুটি বহু বেসরকারি সংস্থাতেও। এককথায় ছুটির দিন। কিন্তু সেই ছুটির সকালকে উপভোগ করার সুযোগ পেলেননা অনেকে। অ্যাকাউন্টে টাকা থাকলেও হাত শূন্য। এমন হাঁড়ির হাল কবে শেষবার দেখেছেন তাও অনেকের মনে পড়ছে না। চাইলে জিনিস কিনতেও পাঁচবার ভাবতে হচ্ছে। কেননা যেটুকু টাকা হাতে রয়েছে তা আপৎকালীন প্রয়োজনের জন্য বাঁচিয়ে রাখতে চাইছেন দেশের আমজনতা।

সোমবার সকালেও এটিএম দুর্দশার চেহারা বদলাল না। এটিএমে টাকা নেই। রাজ্যের ৯০ শতাংশ এটিএম অর্থশূন্য। হাতে গোনা যে কটি এটিএমে টাকা রয়েছে তাও ভরতে না ভরতেই ফুরুত! খরার ফাটা মাটিতে ওই বিন্দু জল চোখের নিমেষে ভ্যানিশ হয়ে যাচ্ছে। ফলে পকেট খালিকে খালিই পড়ে থাকছে। এদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় একমাত্র ভরসা এটিএম। প্লাস্টিক মানির কথা বলা হলেও আলু, পটল, মাছ, মাংসের দোকান তো কার্ডে টাকা নেবে না! তারা কাগজি নোট চাইছে। তাও নতুন। যাও বা কয়েকজনের হাতে ২ হাজারি নোট এসেছে, তাঁদেরও স্বস্তি নেই। অত বড় নোট ভাঙানি দিচ্ছে না দোকানগুলো। ২০০-৩০০ টাকা জিনিস কিনে ২০০০ টাকার ভাঙানি সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিচ্ছেন অসহায় বিক্রেতারা। অসহায় ক্রেতাও। তাঁদেরও এ ছাড়া উপায় নেই। ফলে হয় ধারে নয়তো বা জিনিস দোকানেই রেখে খালি হাতে ফিরতে হচ্ছে তাঁদের। সকলেরই মুখে একই প্রশ্ন এভাবে আর কদ্দিন? জমানো রসদ তো ফুরনোর পথে! তারপর!

News Desk

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026