State

ব্যাঙ্কের লাইনে হাতাহাতি, চরমে দুরবস্থা

নোট বাতিলের পর নতুন নোটের সঙ্গে পুরনো নোট বদল বা টাকা তোলাকে কেন্দ্র করে ব্যাঙ্কগুলির সামনে লম্বা লাইনে ক্রমশ ধৈর্য হারাচ্ছেন মানুষজন। যতদিন যাচ্ছে ততই অবস্থা শোচনীয় আকার নিচ্ছে। রবিবার লিলুয়ায় লাইনে দাঁড়ানো নিয়ে বচসা থেকে প্রবল হাতাহাতি শুরু হয় কয়েকজনের মধ্যে। ফলে সেখানে সাময়িক উত্তেজনা ছড়ায়। বারুইপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে ব্যাঙ্ক কর্মীদের হাতে মার খেতে হয় সংবাদ মাধ্যমকে। রায়নায় দিলীপ সাহা নামে এক ব্যক্তিকে টাকা নিয়ে বাটা কারবার চালানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দিলীপ সাহা ১০০০ টাকার পুরানো নোট নিয়ে ২০০ টাকা কেটে একশোর নোট দিচ্ছিল। খবর পেয়ে তাকে পাকড়াও করে পুলিশ। এদিকে বীরভূমে একটি ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে এক ব্যক্তি অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়েন। এছাড়া লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঝগড়া, কথা কাটাকাটি এসব তো একছাড় চলছে। অনেক জায়গায় ব্যাঙ্ক কর্মীদের ধীরে হাত চালানোর অভিযোগে গালিগালাজের মুখে পড়তে হচ্ছে। সব মিলিয়ে রবিবার এক চরম অবস্থা চাক্ষুষ করলেন রাজ্যের মানুষজন।

 

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026