প্রতীকী ছবি
মালদহের ইসমাইলচকের একটি যৌনপল্লি থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। যে যৌনকর্মীর ঘর থেকে দেহটি উদ্ধার হয়েছে সে বেপাত্তা। স্থানীয় মানুষের দাবি, এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও এই যৌনপল্লিতে রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। অবিলম্বে এই পল্লি বন্ধ করার আবেদন জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে ইসলামপুরের পুলডাঙ্গি এলাকার বাসিন্দা রেজ্জাক মহম্মদ নামে বছর কুড়ির ওই যুবকের পরিবারের দাবি, রেজ্জাককে খুন করা হয়েছে। খুন করে তার দেহ টাঙিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে তাঁরা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ওই যুবক সিকিমে ছিল। সেখান থেকে ২ দিন আগে বাড়িতে ফোনও করে। কিন্তু সিকিম থেকে বাড়ি না ফিরে সে সোজা ওই যৌনপল্লিতে হাজির হল কেন তা খুঁজে দেখছে পুলিশ। রেজ্জাককে খুন করা হয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে তারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…