এগরার সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগে আতঙ্ক ছড়াল সোমবার। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ হাসপাতালের ৬ তলার জানালা দিয়ে গলগল করে কালো ধোঁয়া বার হতে থাকে। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। এদিকে হাসপাতালের মধ্যেও রোগীরা বাইরে বার হওয়ার চেষ্টা করেন। হুড়োহুড়ি পড়ে যায়। দমকলের ২টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিটের ফলেই আগুন লেগেছে। তবে সঠিক কারণ খুঁজে সেই রিপোর্ট তারা পরে জেলা প্রশাসনের কাছে জমা দেবে। এদিকে হাসপাতালে আগুন লাগলেও রোগী বা হাসপাতাল কর্মী ও চিকিৎসকরা সম্পূর্ণ সুরক্ষিত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন লাগার খবরে হাসপাতালের বিভিন্ন বিভাগে এদিন কাজ বন্ধ হয়ে যায়। যা দুপুরের পরও স্বাভাবিক হয়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…