বাজি কারখানার দরজায় তালা, জীবন্ত দগ্ধ কিশোর

অনেক চেষ্টা, আর্তনাদ, বাঁচার জন্য সজল আকুতি। তবু শেষ রক্ষা হলনা। বন্ধ দরজার পিছনে জীবন্ত দগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হল ১৩ বছরের এক কিশোর। সামান্য ক’টা টাকার লোভে এক তরতাজা কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের জগন্নাথপুর এলাকা।

সূত্রের খবর, স্থানীয় একটি বাড়িতে লুকিয়ে বেআইনিভাবে চলত একটি বাজি কারখানা। সেই কারখানা পাহারা দেওয়ার জন্য রাহুল দাস নামে স্থানীয় এক কিশোরকে প্রলোভন দেখায় কারখানার মালিকের ছেলে। পাহারা দিলে সামান্য কিছু টাকা পাবে সে। সেই লোভে ১৩ বছরের ওই কিশোর পাহারায় রাজি হয়ে যায়। অভিযোগ রাহুলকে কারখানার ভিতর পাহারায় বসিয়ে বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যায় সকলে। এদিকে ভিতরে স্তূপাকার বাজি ও বাজির মশলা। সেখানেই কোনওভাবে আগুন ধরে যায়। রাহুল বাঁচার জন্য চিৎকার শুরু করে। কিন্তু কাছেপিঠে কেউ না থাকায় সময়ে তাকে উদ্ধার সম্ভব হয়নি। বাইরে বার হওয়ার কোনও রাস্তা না পেয়ে বিফল আর্তনাদ করতে থাকে সে। অবশেষে তাকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। এমন এক ভয়ংকর মর্মান্তিক ঘটনার পর এলাকার মানুষ বেআইনি বাজি কারখানার রমরমার দিকেই আঙুল তুলেছেন। পুলিশ ওই কারখানার মালিক জুলফিকর আলিকে গ্রেফতার করেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026