বধূ নির্যাতনের প্রতিবাদ করায় ছুরির কোপ

বেশ কিছুদিন ধরেই পাড়া-পড়শিরা অন্যায়টা দেখে আসছিলেন। মনে মনে মানতে না পারলেও অন্যের পারিবারিক ব্যাপারে নাক গলাতে চাননি তাঁরা। এদিক বাড়ির বউকে প্রবল মারধর তো চলছিলই, কিছুদিন আগে তাঁকে বাপের বাড়িতেও রেখে আসে শ্বশুরবাড়ির লোকেরা। এরপর আর চুপ করে থাকতে পারেননি পাড়াপড়শিরা।

বর্ধমানের কালনার জাপটাপাড়ায় বর্মন বাড়িতে গিয়ে হাজির হন বেশ কয়েকজন পাড়া প্রতিবেশি। নির্যাতিতা বধূর স্বামী কার্তিক বর্মন ও তার পরিবারের লোকজনকে নতুন বউয়ের ওপর এমন অন্যায় অত্যাচার বন্ধ করতে চাপ দেন তাঁরা। অভিযোগ এতেই বেজায় চটে যায় বর্মন বাড়ির সদস্যরা। রীতিমত ধারালো অস্ত্র নিয়ে পাড়ার লোকজনের ওপর চড়াও হয় তারা। খোকন পাল নামে এক বছর ২২-এর প্রতিবাদী তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোরও অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় খোকন পালকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাড়ার লোকজনের অভিযোগক্রমে শাশুড়ি শোভা বর্মনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত স্বামী কার্তিক বর্মন পলাতক।

News Desk

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026