জল নিয়ে ফিরছিলেন বাড়িতে। অভিযোগ ঠিক সেই সময়েই কয়েকজন যুবক তাঁকে দেখে কটূক্তি করতে শুরু করে। পাড়ার মহিলাকে এভাবে হেনস্থার শিকার হতে দেখে রুখে দাঁড়ান শেখ সইরুল। প্রতিবাদীকে রেহাই দেয়নি ওই যুবকেরা। বেদম প্রহারের ফলে সইরুলকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এই ঘটনায় জমিরুলের দলবল দায়ী বলে দাবি করে তাদের বিরুদ্ধে পাল্টা চড়াও হয় অন্য একদল যুবক। শুরু হয় দু’পক্ষে ইটবৃষ্টি। সঙ্গে যথেচ্ছ বোমাবাজি। নিমেষে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ভয়ে সকলে বাড়িতে ঢুকে পড়েন। হাওড়ার উলুবেড়িয়ার পীরতলার রাস্তা চেহারা নেয় কুরুক্ষেত্রের। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনলেও চাপা উত্তেজনা দিনভর বিরাজ করেছে পীরতলা এলাকায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…