বৃহস্পতিবার স্কুলে বেরিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্র শুভদীপ ঘোষ। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরেনি। ফলে আত্মীয় পরিজন থেকে বন্ধুবান্ধব, সকলের বাড়িতেই কড়া নাড়েন পরিবারের লোকজন। কিন্তু ফল হয়নি। রাত পর্যন্ত শুভদীপের খোঁজ না মেলায় অগত্যা পুলিশে নিখোঁজ ডায়েরি করেন তাঁরা। এরপর শুক্রবার সকালে খোঁজ মেলে ঠিকই। তবে মৃত অবস্থায়। তাও আবার জনবসতির বাইরে জঙ্গলের ধার ঘেঁষা একটি কুয়োর মধ্যে। কুয়ো থেকে শুভদীপের দেহ উদ্ধারের পর তার গলায় ফাঁসের দাগ দেখা যায়। ফলে পুলিশের প্রাথমিক অনুমান শুভদীপকে কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করেছে। এদিকে এই মৃত্যুর প্রতিবাদে বেশ কিছুক্ষণ চন্দ্রকোণা-ঘাটাল রোড অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…