ফেসবুকে অশ্লীল ছবি, অপমানে আত্মঘাতী তরুণী

ফেসবুকে আপলোড করা হয়েছে তাঁর অশ্লীল ছবি। একবার নয় বারবার। এভাবে সকলের সামনে তাঁকে নিচু না করতে তর্জনগর্জন থেকে অশ্রু বিসর্জন কোনও চেষ্টাই বাদ দেননি তিনি। কিন্তু তাতেও কোনও ফল হয়নি। ফের রবিবার একই কাজ। ফের তাঁর অশ্লীল ছবি ফেসবুকে দেখে আর স্থির থাকতে পারেননি ওই তরুণী। ক্ষোভে, দুঃখে, অপমানে আত্মহননের পথ বেছে নেন তিনি। তরুণীর পরিবারের তরফে এমনই দাবি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। সূত্রের খবর, বছর দুয়েক আগে বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশি এক যুবককে বিয়ে করেন ওই তরুণী। পরিবারের দাবি, বিয়ের কিছুদিন পর থেকেই দুজনের মধ্যে অশান্তি শুরু হয়। ফলে বাপের বাড়ি চলে আসেন ওই তরুণী। বাপের বাড়ি চলে আসার পর থেকেই তাঁকে উত্যক্ত করা শুরু করে তাঁর স্বামী। ফেসবুকে স্ত্রীয়ের অশ্লীল ছবিও পোস্ট করতে থাকে সে। তরুণীর পরিবারের তরফে দাবি করা হয়েছে বারবার ওই তরুণী এমন কাজ করতে তাঁর স্বামীকে মানা করেছিলেন। কিন্তু সে না শোনায় অবশেষে পুলিশকেও জানান তারা। তারপরও একইভাবে চলছিল ফেসবুকে ওই তরুণীর অশ্লীল ছবি আপলোড। অভিযুক্ত যুবক প্রথমে পলাতক থাকলেও সোমবার রাত্রে পুলিশ তাকে বিষ্ণুপুর থানার খড়িবেরিয়া থেকে গ্রেফতার করে বলে সূত্রের খবর।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026