শনিবার ভোর ৫ টা ৪০ মিনিট। আচমকাই আসানসোল ডিভিশনের মদনভাট্টা স্টেশনে রেল লাইনের ওপর বসে অবরোধ শুরু করেন আদিম জনজাতি সংঘর্ষ সমিতির সদস্যরা। ঝাড়খণ্ডে সংরক্ষণ ইস্যুতে অবরোধ শুরু করেন তাঁরা। যার জেরে থমকে যায় রাজধানী সব ১১টি দুরপাল্লার ট্রেন। সমস্যার শিকার হন যাত্রীরা। অবরোধকারীদের তোলার চেষ্টা হলেও তাতে বিশেষ ফল হয়নি।
এদিকে সময় যত গড়াতে থাকে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় ততই বাড়তে থাকে। আসানসোল থেকে সবকটি লোকাল ট্রেন বাতিল করা হয়। গয়া হয়ে ঘুরপথে নিয়ে আসার চেষ্টা শুরু হয় রাজধানীকে। অন্যান্য গাড়িরও রুট বদল করহা হয়। অবরোধের জেরে বাতিল করা হয় তুফান এক্সপ্রেস, হাওড়া-হরিদ্বার কুম্ভ এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস বাতিল না হলেও তার রুট বদল করে রেল কর্তৃপক্ষ। এদিকে ৯ ঘণ্টা কেটে যাওয়ার পর দুপুর ১টা ৪৫ মিনিটে অবরোধ উঠলেও অবস্থা স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে যায়।
প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…
ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…
রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…
ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…
রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…
মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…