মন্দারমণির সমুদ্র সৈকতে বেপরোয়া গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ যুবকের মৃত্যুর পরদিন নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করে দেওয়া হল বালুকাবেলায় গাড়ি চালানো। সোমবার দুপুরে পুলিশের তরফে নতুন করে জানানো হয়েছে কোনও গাড়িকে সমুদ্র সৈকতে আর নামতে দেওয়া হবে না। একটি রাস্তা সারানো হচ্ছে। তাই যদি সমুদ্র সৈকতের ওপর দিয়ে কোনও হোটেলে নেহাতই যেতে হয় তবে হোটেলের বুকিংয়ের নথি দেখাতে হবে। তখন গাড়িটিকে সমুদ্র সৈকতের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে। তবে নির্দিষ্ট জায়গা দিয়েই পৌঁছতে হবে গন্তব্যে। এদিকে মন্দারমণির সমুদ্র সৈকতে ২ মাসের মধ্যে পরপর ২টি গাড়ি দুর্ঘটনায় পুলিশি গাফিলতির অভিযোগ সামনে আসতেই প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়েছে। এদিন সরিয়ে দেওয়া হয়েছে মন্দারমণি থানার ওসি রাজু মণ্ডলকে। এদিকে রবিবার ভোরে যে গাড়িটির সঙ্গে ৩ বন্ধু গাড়ি নিয়ে রেস করছিল, সেই গাড়ির চালক দীপেশরঞ্জনকে সোমবার গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পেশ করা হলে জামিন পায় সে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…