কংগ্রেসের ৫, বামেদের ৮, মালদহ জেলা পরিষদ তৃণমূলের

মালদহ জেলা পরিষদ পকেটস্থ করল তৃণমূল। কংগ্রেসের খাসতালুকে জোড়াফুলের থাবা বসানোকে বড় সাফল্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। যেখানে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড় দেখেছে সারা বাংলা, সেখানেও মালদহ থেকে একটি আসনও জিততে পারেনি তৃণমূল। কংগ্রেসের সেই শক্তঘাঁটিতে তৃণমূলের সাফল্যকে চক্রান্ত বলেই ব্যাখ্যা করেছেন কংগ্রেস নেতৃত্ব। মালদহ জেলা পরিষদে মোট আসন এখন ৩৭টি। বোর্ডের দখল পেতে ম্যাজিক ফিগার ১৯। এদিন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, মুকুল রায়ের উপস্থিতিতে মালদহ জেলা পরিষদের ৮ বাম সদস্য ও ৫ কংগ্রেস সহাস্য তৃণমূলের যোগ দেন। বাইরে থেকে সমর্থনের কথা জানান সমাজবাদী পার্টির ২ সদস্যও। এছাড়া কংগ্রেসের দুর্গেশ সরকারও তৃণমূলে যোগ দিচ্ছেন বলে এদিন দাবি করেন শুভেন্দু অধিকারী। এই অবস্থায় তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ২২। ম্যাজিক ফিগার ১৯-এর চেয়েও তিনটি আসন বেশি। ফলে মালদহ জেলা পরিষদ যে তৃণমূলের হয়ে গেল তা বলাই বাহুল্য। যদিও জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দল ভাঙার জন্য তৃণমূল চক্রান্ত করছে। তৃণমূল নোংরা খেলা খেলছে বলে অভিযোগ করেছে বাম নেতৃত্ব।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026