হাসপাতালে আগুন, আতঙ্কে বেরিয়ে এলেন মুমূর্ষু রোগীরা

সকাল ১১টা। অপারেশন থিয়েটার বা ওটিতে তখন অপারেশন চলছিল। আচমকাই সেখানে আগুন দেখতে পান চিকিৎসকেরা। দ্রুত আগুন ওটির পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আতঙ্কে অস্ত্রোপচাররত রোগীকে নিয়ে প্রাণ বাঁচাতে অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে আসেন চিকিৎসকেরা। এদিকে আগুন ততক্ষণে হাসপাতালে ছড়াতে শুরু করেছে। চারদিক ভরতে শুরু করেছে বিকট ধোঁয়ায়। দাউদাউ করে জ্বলছে দামি দামি মেশিন, আসবাব। আতঙ্কে মুমূর্ষু রোগীরা বেরিয়ে আসছেন হাসপাতাল ছেড়ে। নবজাতকদের কোলে নিয়ে বেরিয়ে আসছেন মায়েরা। আতঙ্কে যে যেদিকে পারছেন ছুটছেন হাসপাতালের চিকিৎসক, কর্মীরা। শনিবার এমনই এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল কাটোয়া মহকুমা হাসপাতাল। পরে দমকল এসে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ধোঁয়া তখনও গলগল করে বার হচ্ছে। আগুন লাগার কারণ এখনও অজানা। তবে হাসপাতালের ক্ষতির অঙ্ক বিশাল। যা অবস্থা হয়েছে তাতে কবে ফের হাসপাতাল চালু করা যাবে তা পরিস্কার নয়। এদিকে যাঁদের অপারেশনের জন্য তৈরি করা হয়েছিল, তাঁদের বাইরে এনে অন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026