শান্তিনিকেতনের পাশেই রূপপুর গ্রাম। আদিবাসী অধ্যুষিত গ্রামে বুধবার দিনভর কাটল উত্তেজনা বিরাজ করল। বাদ গেল না বোমাবাজি, মারামারি, বাড়ি বাড়ি ঢুকে ভাঙচুর। গ্রামবাসীরা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের স্থানীয় নেতা শেখ নুরুলের বিরুদ্ধে। অভিযোগ এখানে একটি ২২ বিঘা জমি রয়েছে। যেখানে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন গ্রামের লোকজন। ফলে তাঁদের দাবি, বছরের পর বছর চাষের সুবাদে এই জমি এখন তাঁদের। অন্যদিকে কিছুদিন আগে নাকি এই জমি কিনে নিয়েছেন কলকাতার এক প্রোমোটার। অভিযোগ তারপর থেকেই ওই জমি দখলে নেওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতৃত্ব লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছে। বুধবার গ্রামের দক্ষিণ হরিরামপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলাকালীন স্কুলের সামনেই বোমা পড়ে। আতঙ্কে ছাত্রছাত্রীদের তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেন শিক্ষকরা। গ্রামবাসীদের অভিযোগ তাঁদের বাড়ি বাড়ি ঢুকে হামলা চালানো হয়েছে। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। দুষ্কৃতীরা সকলেই শেখ নুরুলের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন তাঁরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শেখ নুরুল। তাঁর দাবি, দলের মানা আছে। তাই কোনও জমি দখলের চেষ্টা তাঁরা করেননি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…