State

অবহেলার ঘাস বদলে দিচ্ছে স্থানীয়দের জীবন, রাস্তার ধারে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকেরা

শস্যশ্যামলা এদেশের সর্বত্র রয়েছে রত্নভান্ডার। প্রতিটি রাজ্যই নিজ নিজ সম্পদে সমৃদ্ধ। বাংলায় আবার অবহেলায় বেড়ে ওঠা ঘাস বদলে দিচ্ছে জীবন জীবিকা।

মৌসুমি গুহ মান্না, ঝাড়গ্রাম : মধু কবি তো সেই কবেই লিখে গেছেন “হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন”। বঙ্গের রত্নভান্ডারই তার হস্তশিল্পকে দিনের পর দিন সমৃদ্ধ করে চলেছে। বিষ্ণুপুরের বালুচরি থেকে শান্তিনিকেতনের কাঁথা, বাটিক শিল্প, সবই রাঢ় বাংলার গর্ব।

কয়েক বছর ধরে পুরুলিয়ার মুখোশ এবং বাঁকুড়ার টেরাকোটা, ডোকরার পাশাপাশি ঘর সাজানোয় নিজের জায়গা করে নিয়েছে সাবাই ঘাস। রাঢ়বঙ্গে প্রাকৃতিকভাবে জন্মানো এই সাধারণ ঘাস দিয়েই তৈরি হচ্ছে অসাধারণ সব জিনিস।

পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই সাবাই ঘাস জন্মায়। তবে ঝাড়গ্রামে তার পরিমাণ অনেক বেশি। সুবর্ণরেখার তীরে অবস্থিত গোপীবল্লভপুর, বেলপাহাড়ি আর নয়াগ্রামের অর্থনীতিতে সাবাই ঘাসের অবদান অনস্বীকার্য। কারণ এখন প্রচুর মানুষ প্লাস্টিকের বদলে সাবাই ঘাসের তৈরি জিনিস বেছে নিচ্ছেন।

সাবাই ঘাস সংগ্রহ করে প্রথমে রোদে শুকোনো হয়। তারপর সেগুলিকে পাক দিয়ে দড়ি তৈরি করা হয়। এরপর সেই দড়ি দিয়ে ব্যাগ, টেবিল, ট্রে, ঝুড়ি, পেন স্ট্যান্ড, কন্টেনার, পাপোষ, কোস্টার, টেবিল ম্যাট, গয়না সহ নানা নজরকাড়া জিনিস তৈরি করা হয়।

প্রথমে সাবাই ঘাসের বুনন দিয়ে জিনিসটি তৈরি করার পর তা ভেষজ রঙে ডুবিয়ে গরম জলে ধোয়া হয়। আর সব শেষে রোদে ফেলে শুকিয়ে নেওয়া হয়।

সাবাই ঘাসের তৈরি প্রতিটি জিনিস খুবই হালকা অথচ টেকসই। সবচেয়ে বড় কথা প্রতিটি জিনিস একশো শতাংশ পরিবেশ বান্ধব। ব্রিটিশ আমলে যে সাবাই ঘাস দিয়ে শুধুই দড়ি তৈরি হত তা এখন নিত্যপ্রয়োজনীয় থেকে শৌখিন দ্রব্য বানাতেও কাজে লাগছে। অভিনব সব শিল্পসামগ্রিতে আকর্ষিত হচ্ছে সারা পৃথিবী।

বেলপাহাড়ির পথ ধরে গেলে দেখা যাবে স্থানীয় মহিলাদের উদ্যোগে পথের ধারেই গড়ে উঠেছে ছোট্ট দোকান। যেখানে সাবাই ঘাসের তৈরি বিভিন্ন সামগ্রি বিক্রি হয়। এতে স্থানীয় অর্থনীতি যেমন অক্সিজেন পাচ্ছে, তেমনই অনেক মহিলা কাজ পাচ্ছেন। রোজগার করতে পারছেন। বর্তমানে বাংলার এই কুটিরশিল্পকে বিশ্বের আঙিনায় পৌঁছে দিতে রাজ্যসরকারও উদ্যোগী হয়েছে।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026