পুরুলিয়ায় উদ্ধার রকেট লঞ্চার, একে সিরিজের রাইফেল

পুরুলিয়ার খাটঙ্গায় মাটি খুঁড়ে উদ্ধার হল অস্ত্র। যার মধ্যে রকেট লঞ্চারও রয়েছে। রয়েছে একে সিরিজের রাইফেল। পুলিশ সূত্রের খবর, পুরুলিয়ার বাসিন্দা রথু প্রামাণিক ও জামালউদ্দিন কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডে যাতায়াত করছিল। সন্দেহ হয় পুলিশের। তাদের আগেও পুলিশ রেকর্ড থাকায় পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। অস্ত্র কারবারি সন্দেহে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর ধৃত দুজনকে জেরা করেই পুলিশ জানতে পারে খাটঙ্গার শ্মশানের কাছে একটি জায়গায় মাটিতে কাপড় জড়িয়ে পোঁতা রয়েছে অস্ত্র। কাদের বিক্রি করতে এই অস্ত্র রাখা হয়েছিল তা জানতে জেরা চলছে। এদিকে পুলিশের একাংশের ধারণা উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে পুরুলিয়া অস্ত্র বর্ষণে মেলা অস্ত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এদিন পুরুলিয়ায় অস্ত্র উদ্ধারের পাশাপাশি ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমান্তে টহলদারির সময়ে বেলপাহাড়ির শাঁখাডাঙার কাছে ঘন জঙ্গল থেকে ২টি ল্যান্ডমাইন উদ্ধার করে ২০৭ কোবরা ব্যাটেলিয়নের জওয়ানরা। ল্যান্ডমাইন ২টি দেখে জওয়ানদের ধারণা কিছুদিন আগেই এগুলি পোঁতা হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026