State

পঞ্চায়েত নির্বাচনে সবুজ ঝড়, অসম হলেও লড়ছে বিজেপি সিপিএম

পঞ্চায়েত নির্বাচনে অনেক ফল বার হওয়া বাকি। তবে গণনার বেশ কয়েক ঘণ্টার মধ্যে একটা প্রবণতা স্পষ্ট। আর তা যে সবুজ ঝড় তা গ্রামবাংলার দিকে নজর দিলেই বোঝা যাচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা সময়সাপেক্ষ। তা শেষ হতে একটা দিনও কম পড়ে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত রয়েছে। জেলায় জেলায় গণনা চলছে জোরকদমে। এই ভোটে ব্যালটপেপার ব্যবহার হওয়ায় ভোটগণনা আরও সময়সাপেক্ষ হয়। তারমধ্যেই সবুজ ঝড়ের ইঙ্গিত কিন্তু বেশ স্পষ্ট।

এদিন গণনার শুরু থেকেই তৃণমূলের দাপট পরিস্কার ছিল। দিন যত গড়িয়েছে ততই সংখ্যার নিরিখে তৃণমূল এগিয়েই যেতে থেকেছে। তবে বিজেপি ও সিপিএম অনেক জায়গায় কিছুটা হলেও টক্কর দিয়েছে।

তারমধ্যেই উত্তরবঙ্গে এবার কিন্তু তৃণমূলের দাপট আরও বেড়েছে। দার্জিলিংয়েও তৃণমূলের সঙ্গীরা ভাল অবস্থায়। আলিপুরদুয়ার হোক বা কোচবিহার, সর্বত্রই ভাল ফল করেছে তৃণমূলই।

বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গে ভাল ফল নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু তা বাস্তবে দেখা গেলনা। প্রসঙ্গত ভোটের দিন কোচবিহারে বড় অশান্তির খবর সামনে আসে। মুর্শিদাবাদও ভোটের দিন জ্বলছিল। প্রাণও যায় সেখানে। সেখানেও তৃণমূল ভাল ফল করছে।

এর মধ্যেই টুকটাক ঘটনা গণনার মাঝেই নজর কেড়েছে। কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএম প্রার্থী গীতা হাঁসদা ২৩ ভোটে জেতার পর গণনাকেন্দ্রেই দাঁড়িয়ে তৃণমূলে যোগ দেন।

উত্তপ্ত বাসন্তীর মোকাম বেরিয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে পরাজয় স্বীকার করতে হয়েছে। সেখানে জয়লাভ করেছে বিজেপি। বিজেপি কর্মীরা সেজন্য গেরুয়া আবির নিয়ে আনন্দ করছিলেন। সেই সময় পুলিশের গায়ে গেরুয়া আবির ছোঁড়ার অভিযোগ সামনে এসেছে। পুলিশ তাড়া করলে বিজেপির কয়েকজন কর্মী পুকুরে ঝাঁপ দেন।

অন্যদিকে বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি-র গাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল তা অস্বীকার করেছে।

এদিকে নদিয়ার তেহট্টে বিজয় মিছিল করার সময় তৃণমূলের সেই মিছিলে কেন্দ্রীয়বাহিনী লাঠি চার্জ করে বলে অভিযোগ। তাতে আহত হন তৃণমূল বিধায়ক তাপস সাহা।

এছাড়া বিভিন্ন জেলা থেকে টুকটাক অশান্তির খবর এসেছে। কোথাও বোমাবাজি, কোথাও হাতাহাতির খবর এসেছে। তবে মোটের ওপর গণনা যত এগিয়েছে ততই তৃণমূল শিবিরের হাসি চওড়া হয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026