জলদাপাড়ায় হাতির পাল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, নানা স্থানে হাতির হামলার ঘটনা প্রায়দিন শিরনামে উঠে আসে। হাতির হামলা থেকে গ্রামকে রক্ষা করতে ও ফসল বাঁচাতে মানুষের সঙ্গে হাতির সংঘর্ষও বেঁধে যায়। যাতে গ্রামে ক্ষয়ক্ষতি তো হয়ই, এমনকি অনেক সময় হাতির তাণ্ডবে মানুষের মৃত্যুও হয়।
এই পরিস্থিতি এড়ানো এখনও সম্ভব হয়নি। কিন্তু উত্তরবঙ্গের কয়েকটি গ্রামের মানুষ এমন এক উপায় বার করলেন, যাতে হাতির পাল গ্রামের কাছে আসছে বটে, কিন্তু গ্রামে ঢুকছে না। আবার খুশি মনেই গ্রামের বাইরে থেকে চলে যাচ্ছে।
এতে গ্রামের কোনও ক্ষতিও হচ্ছেনা। আবার ফসলও বাঁচছে। মানুষও বাঁচছেন। এই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না ম্যাজিক পদ্ধতি কিন্তু এসব গ্রামের মানুষ আদপে আদিবাসী গ্রামের বহু প্রাচীন পন্থা থেকেই পেয়েছেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লাটাবাড়ি গ্রাম। এখানেই হাতি হঠানোর পদ্ধতি কামাল দেখাচ্ছে। যা ১০০ শতাংশ কাজ করছে বলে মেনে নিচ্ছেন বন দফতরের আধিকারিকরাও।
ওই গ্রামের মানুষ ক্ষুধার্ত হাতির পালের গ্রামে ঢুকে তাণ্ডব ঠেকাতে গ্রামের দরজায় নিয়ম করে রেখে দিচ্ছেন কয়েক কেজি ধান অথবা কয়েকটা কুমড়ো।
সেই অব্ধি পৌঁছে ওইটুকু খাবারেই সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছে হাতির পাল। গ্রামে ঢোকার চেষ্টাই করছে না। গ্রামের মানুষের এরফলে ফসল বেঁচে যাচ্ছে। গ্রামেরও ক্ষতি হচ্ছেনা।
এই পদ্ধতি মেনেই হাতিদের তাঁদের মহল্লা থেকে দূরে রাখতেন আদিবাসী গ্রামের মানুষজন। সেই প্রাচীন পদ্ধতি এত ভালভাবে কাজ করায় এখন এই পদ্ধতিকেই মানুষ ও হাতির সংঘর্ষ এড়ানোর পন্থা হিসেব প্রচার করতে চাইছে বন দফতর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণ বঙ্গ, নানা জায়গায় হাতির হামলা ঠেকাতে এই পদ্ধতি নিয়ে প্রচারের কথাও বিবেচনা করে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…