State

পেনশন না পাওয়ার যন্ত্রণাতেই কি এমন পদক্ষেপ নিলেন শিক্ষারত্ন মাস্টারমশাই

৩ বছর হল তিনি অবসর নিয়েছেন। তারপর থেকে ৩টে বছর কেটে গেলেও তিনি পেনশন পাচ্ছিলেন না। সেই অবসাদেই কি তবে চরম পদক্ষেপের পথে হাঁটলেন তিনি। উঠছে প্রশ্ন।

এক মর্মান্তিক সংবাদের সাক্ষী হল গোটা রাজ্য। কলকাতার ইতিহাস প্রসিদ্ধ হেয়ার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সুনীল কুমার দাস। ২০১৯ সালে তিনি অবসর গ্রহণ করেন। ওই বছরই তিনি রাজ্যসরকারের তরফ থেকে পান শিক্ষারত্ন সম্মান। যা তাঁর হাতে তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হেয়ার স্কুলের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নিলেও সুনীলবাবু একাধিক স্কুলে পড়িয়েছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানও কম নয়। অবসর গ্রহণ করার পর তিনি ফিরে যান তাঁর পূর্ব বর্ধমানের মেমারির রাজ বাগান এলাকার বাড়িতে। তারপর থেকে সেখানেই অবসর জীবন কাটাচ্ছিলেন তিনি।

কিন্তু ৩ বছর হয়ে গেলেও পেনশন না পাওয়ায় তিনি মানসিক অশান্তিতে ভুগছিলেন। তিনি নিজে প্রকাশ না করলেও তা তাঁর পরিবারের চোখে ধরা পড়ছিল। বিশেষত তাঁর স্ত্রী বিষয়টি বুঝতে পারছিলেন।

বুধবার ওই মেমারির বাড়িতেই তাঁর দেহ উদ্ধার হল। ঝুলন্ত অবস্থায় তাঁকে তাঁর ঘরে পাওয়া যায়। মানসিক অবসাদ থেকেই মাস্টারমশাই সুনীল কুমার দাস এই চরম পদক্ষেপ করলেন বলে মনে করছেন পরিবার থেকে আশপাশের মানুষ।

তাঁর এই মৃত্যু কার্যত মেনে নিতে পারছেন না কেউই। গোটা এলাকা শোকাচ্ছন্ন। অবসরের পরও তিনি আশপাশের অনেককে পড়াশোনা দেখিয়ে দিতেন বলেই জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ দেহ উদ্ধার করেছে। সুনীলবাবুর স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে আছেন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026